ডিপিএলে ক্রিকেটারদের খাবারের মান নিয়ন্ত্রণে বিসিবির উদ্যোগ

স্পোর্টস ডেস্ক

খেলা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্রিকেটারদের খাদ্যাভ্যাস ও ফিটনেসে পরিবর্তন আনতে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

2026-05-02T16:16:14+06:00
2026-05-02T16:16:14+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
ডিপিএলে ক্রিকেটারদের খাবারের মান নিয়ন্ত্রণে বিসিবির উদ্যোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:১৬ পিএম 
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্রিকেটারদের খাদ্যাভ্যাস ও ফিটনেসে পরিবর্তন আনতে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে ক্লাবগুলো নয়, বরং কেন্দ্রীয়ভাবে ক্রিকেটারদের খাবার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে বোর্ড। মূলত ঘরোয়া লিগের ক্রিকেটারদের পুষ্টিকর ও ফিটনেস সহায়ক খাবার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল এই পরিবর্তনের কথা জানান। 

তিনি বলেন, নতুন এই ব্যবস্থায় এমন খাবার সরবরাহ করা হবে যা ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বজায় রাখতে সহায়ক এবং দীর্ঘমেয়াদে তাঁদের মাঠের পারফরম্যান্স উন্নত করতে ভূমিকা রাখবে।

এতদিন ডিপিএলের দলগুলোর মধ্যাহ্নভোজের মেন্যুতে সাধারণত ভাত, আলু ভর্তা ও গরুর মাংসের মতো প্রচলিত ও ভারী খাবারই বেশি দেখা যেত। তবে বিসিবির নতুন পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হচ্ছে সুষম খাদ্যাভ্যাসে। এখন থেকে খাবারে পুষ্টির ভারসাম্যের পাশাপাশি রান্নার প্রক্রিয়া যেন স্বাস্থ্যসম্মত হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

দীর্ঘদিনের খাদ্যাভ্যাস হঠাৎ পরিবর্তন করা যে চ্যালেঞ্জিং, সেটিও স্বীকার করে নিয়েছেন বিসিবি সভাপতি। 

তামিম ইকবাল বলেন, “আমি জানি, হঠাৎ করে ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা হয়তো সহজ হবে না। ‘জাতীয় দল’, ‘অনূর্ধ্ব-১৯’ বা ‘এ’ দলের ক্রিকেটাররা এসবের সঙ্গে মানিয়ে নিতে পারলেও ঘরোয়া লিগের অনেক ক্রিকেটারের জন্য এটি কঠিন। তবে আমরা অন্তত স্বাস্থ্যসম্মত রান্না ও উন্নত মান নিশ্চিত করার চেষ্টা করব।”

বিসিবির এই উদ্যোগকে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

তাঁদের মতে, কেন্দ্রীয়ভাবে খাবার নিয়ন্ত্রণ করা গেলে ক্রিকেটারদের পেশাদারিত্ব এবং শারীরিক সচেতনতা আগের চেয়ে বাড়বে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]