বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচ

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হয়েছেন।সোমবার (৪ মে) দুপুরে

2026-05-04T20:10:23+06:00
2026-05-05T15:17:44+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:১০ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৩:১৭ পিএম
সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হয়েছেন। 

সোমবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫০), ইউসুফ আলীর দুই মেয়ে নিলুফা আক্তার (৩৫), কেয়া আক্তার (১৫) ও ভাতিজি জামাই ও একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন (৫৫)। তবে নিহত সিএনজি চালকের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, এদিন দুপুরে সিলেটে থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল রিফাত পরিবহন। এ সময় সুনামগঞ্জ থেকে সিএনজি ইন্নী পরিবহন-১ করে সিলেটে যাচ্ছিলেন ইউসুফ আলী, তার দুই মেয়ে ও ভাতিজী জামাই। পথে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে রিফাত পরিবহনের বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং তাদের পরিবহন করা সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে গিয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়। 

এতে সিএনজির চালক ও ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। নিহতের দুই মেয়ে নিলুফা আক্তার, কেয়া আক্তার ও ভাতিজি জামাই মো. শাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়। এ সময় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ছাতকের জালালপুর এলাকায় বাস-সিএনজি দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৫ জন নিহত হয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]