রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস’র থেমে থেমে চলছে গোলাগুলি, নিহত ১

রাঙ্গামাটি সংবাদদাতা

সারাদেশ

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় ইউপিডিএফ ও জেএসএস’র আঞ্চলিক দুটি দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। ৬

2025-06-06T12:56:26+06:00
2025-06-06T12:56:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস’র থেমে থেমে চলছে গোলাগুলি, নিহত ১
রাঙ্গামাটি সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১২:৫৬ পিএম 
রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় ইউপিডিএফ ও জেএসএস’র আঞ্চলিক দুটি দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। ৬ জুন সকাল ৮টা থেকে থেমে থেমে সশস্ত্র গ্রুপের মধ্যে শুরু হওয়া গোলাগুলি এখনও চলছে বলে জানা গেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও তিনজন। নিহত ব্যক্তি ইউপিডিএফ’র সদস্য রিপেল চাকমা (৩৫) বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।আহতদের মধ্যে একজন শিশু প্রজ্ঞা চাকমা (৫) বলে নাম জানা গেছে। আহত অন্যান্যদের পরিচয় জানা যায়নি।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন এখনও থেমে থেমে দু’পক্ষের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে। তিনি জানান, ইউপিডিএফ ও জেএসএস’র সশস্ত্র গ্রুপের মধ্যে এ গোলাগুলিতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে তবে বিস্তারিত জানা যায়নি। ওসি আরও জানিয়েছেন, আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছেন। তবে এলাকাটি দূর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে। 

এ ঘটনার পর স্থানীয়দের আতঙ্ক বিরাজ করছে। 



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]