ব্রাজিল ম্যাচের আগে দুঃসংবাদ জাপানের

স্পোর্টস ডেস্ক

খেলা

বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান। দলের অন্যতম ভরসার ফুটবলার তাকেফুসা কুবো হাঁটুর চোট

2026-06-29T13:54:14+06:00
2026-07-01T17:42:35+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
ব্রাজিল ম্যাচের আগে দুঃসংবাদ জাপানের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:৫৪ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৫:৪২ পিএম
বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান। দলের অন্যতম ভরসার ফুটবলার তাকেফুসা কুবো হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারছেন না। এতে জাপানের আক্রমণভাগে বড় ধরনের প্রভাব পড়তে পারে। 

সোমবার হিউস্টনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। তবে এই ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো। বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু।

২৫ বছর বয়সী কুবো গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

রোববার দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে পুরোপুরি যোগ না দিয়ে আলাদাভাবে দৌড় ও ব্যক্তিগত ফিটনেস অনুশীলন করেন কুবো। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে মরিয়াসু জানান, 'ব্রাজিলের বিপক্ষে তাকে খেলানোর মতো অবস্থায় এখনো পৌঁছাননি এই উইঙ্গার।

জাপানের কোচ বলেন, কুবো এখনও ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তার খেলার সুযোগ নেই।

তিনি আরও জানান, পুরো দলই চায় কুবো দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক। একই ইচ্ছা রয়েছে ফুটবলারেরও। এখন তার পূর্ণ সুস্থতার দিকেই নজর দিচ্ছে জাপানের কোচিং স্টাফ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]