‘সেরা অস্ত্র’ ছাড়াই ব্রাজিলের বিপক্ষে খেলতে নামছে জাপান

স্পোর্টস ডেস্ক

খেলা

বিশ্বকাপের নকআউটে রাতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে জাপান। তার আগে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার তাকেফুসা কুবোর চোট নিয়ে

2026-06-29T18:07:53+06:00
2026-07-01T17:42:38+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
‘সেরা অস্ত্র’ ছাড়াই ব্রাজিলের বিপক্ষে খেলতে নামছে জাপান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৫:৪২ পিএম
বিশ্বকাপের নকআউটে রাতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে জাপান। তার আগে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার তাকেফুসা কুবোর চোট নিয়ে কোনো সুখবর পায়নি ব্লু সামুরাইরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষও এই তারকা উইঙ্গারকে পাচ্ছে না জাপান। 

দলটির কোচ হাজিমে মোরিয়াসু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে কুবোকে ছাড়াই খেলতে নামছে জাপান। বাঁ হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি কুবো। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘সে (কুবো) এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড়ানোর অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলবে না। আমরা আন্তরিকভাবে তার দ্রুত সুস্থতা কামনা করছি, সে-ও এটাই চায়।’

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে চোট পান কুবো। এরপর তাঁকে মাঠ থেকে তুলে নেন মোরিয়াসু। চোটের কারণে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলা কুবো। দল যখন মেক্সিকো ও টেক্সাসে ম্যাচ খেলেছে, তখন পুনর্বাসনের জন্য ন্যাশভিলে দলের ঘাঁটিতেই ছিলেন তিনি।

হিউস্টনে সর্বশেষ অনুশীলনেও সতীর্থদের সঙ্গে যোগ দেননি কুবো। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ১৫ মিনিটের অনুশীলনে তিনি কেবল ব্যক্তিগত অনুশীলন করেন। বিশেষ করে গতিশীলতা ও দিক পরিবর্তনের অনুশীলনে তাঁর শারীরিক সীমাবদ্ধতা স্পষ্ট ছিল। ফলে ব্রাজিলের বিপক্ষে ২৫ বছর বয়সী ফুটবলারের ফেরার সম্ভাবনা প্রায় অসম্ভব ছিল। শেষ পর্যন্ত হলোও তাই।

ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে কুবোর অনুপস্থিতি নিঃসন্দেহে জাপানের জন্য বড় ধাক্কা। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার জাপানের আক্রমণের প্রধান ভরসা। বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার দারুণ সামর্থ্য আছে তাঁর।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]