ব্রাজিলকে নিয়ে সংশয়ে পড়শী, নিশ্চিন্তে হিমি

বিনোদন ডেস্ক

বিনোদন

চলমান ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ শেষ ষোলোর লড়াইয়ে ইউরোপীয় পরাশক্তি নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউট

2026-07-05T18:25:28+06:00
2026-07-07T14:33:07+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
ব্রাজিলকে নিয়ে সংশয়ে পড়শী, নিশ্চিন্তে হিমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ২:৩৩ পিএম
চলমান ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ শেষ ষোলোর লড়াইয়ে ইউরোপীয় পরাশক্তি নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে। পিছিয়ে নেই বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও।

হাইভোল্টেজ এই ম্যাচটি মাঠে গড়ার আগেই সামাজিক মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তবে প্রিয় দল ব্রাজিলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে এই দুই তারকার পোস্টে দেখা গেছে ভিন্ন দুই আমেজ। 

এ ম্যাচ নিয়ে কিছুটা সংশয় আর দ্বিধা প্রকাশ করতে দেখা গেছে সংগীতশিল্পী পড়শীকে। ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে কোলে ফুটবল নিয়ে বসা একটি ছবি পোস্ট করেছেন তিনি। কিছুটা সংশয় প্রকাশ করে পড়শী লিখেছেন, ‘জিতবো আজ?’

প্রিয় তারকার এই প্রশ্নের জবাবে তার পোস্টের নিচে নেটিজেনরা মিশ্র মন্তব্য করেছেন। অনেক ভক্ত আশাবাদী হয়ে লিখেছেন ‘আশা তো করছি’, 

আবার অনেক ফুটবলপ্রেমী রসিকতা কিংবা ট্রল করে মন্তব্য করেছেন, আজ ব্রাজিল হেরে যাবে, গোল খাবে। 

পড়শীর সংশয় আর দ্বিধার বিপরীতে ম্যাচটি নিয়ে একেবারেই দুশ্চিন্তাহীন ও ফুরফুরে মেজাজে রয়েছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!’ 

হিমির এই আত্মবিশ্বাসী পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তদের নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, ব্রাজিল ভক্তরা যে কোনো বড় ম্যাচের টেনশনেও এভাবেই ‘চিল’ করতে পারেন। আবার অনেকে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ভয় দেখিয়ে লিখেছেন, হালান্ডের ভয়ে ব্রাজিলের দল কাঁপছে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। বিশ্বকাপের নকআউট পর্বের এই রোমাঞ্চকর ম্যাচটি সরাসরি উপভোগ করতে দুই দলের কোটি কোটি সমর্থকের সঙ্গে বাংলাদেশের বিনোদন অঙ্গন ও সাধারণ ভক্তদের চোখও থাকবে আজ রাতের এই হাইভোল্টেজ ম্যাচের দিকে।

দেশবার্তা/একে




সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]