ব্রাজিলের বিদায়ে স্টেডিয়ামেই মেহজাবীনের আর্জেন্টাইন উল্লাস

বিনোদন ডেস্ক

বিনোদন

শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যখন টুর্নামেন্ট থেকে বিদায় নিল, তখন বিশ্বজুড়ে কোটি কোটি

2026-07-06T15:40:36+06:00
2026-07-06T15:45:41+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
ব্রাজিলের বিদায়ে স্টেডিয়ামেই মেহজাবীনের আর্জেন্টাইন উল্লাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৩:৪৫ পিএম
শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যখন টুর্নামেন্ট থেকে বিদায় নিল, তখন বিশ্বজুড়ে কোটি কোটি সেলেসাও সমর্থক মগ্ন গভীর হতাশায়। তবে ঠিক উল্টো চিত্র দেখা গেল গ্যালারিতে। ব্রাজিলের এই বিদায়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনার সমর্থক মেহজাবীন চৌধুরী।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই তিনি সরাসরি উপভোগ করেন ব্রাজিল বনাম নরওয়ের ঐতিহাসিক এই ম্যাচটি। আর ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উল্লাসের কথা জানান দেন এই তারকা।

মাঠে বল গড়ানোর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলকে উদ্দেশ্য করে একাধিক মজার পোস্ট করেন মেহজাবীন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্যালারি থেকে তোলা বেশ কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’

ম্যাচ চলাকালীন ভক্তদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’ পোস্টটি করা মাত্রই মন্তব্যের ঘরে ভক্তদের হাস্যরসপূর্ণ প্রতিক্রিয়ার ঝড় ওঠে।


ম্যাচের শেষ বাঁশি বাজার পর নিজের উচ্ছ্বাস আর লুকিয়ে রাখেননি মেহজাবীন। দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে তখন ভেসে উঠছিল নরওয়ের জয় এবং ব্রাজিলের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দৃশ্য। 

ভিডিওটির ক্যাপশনে মেহজাবীন সংক্ষেপে লেখেন, ‘বাই বাই ব্রাজিল’।

মেহজাবীনের এসব পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনা সমর্থকরা যেখানে তার এই উদযাপনে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করছেন, সেখানে অনেক ব্রাজিল সমর্থক আবার তার এই ট্রলের সমালোচনাও করেছেন।

স্টেডিয়ামে মেহজাবীনের উপস্থিতি এবং ফ্যাশনও ছিল নজরকাড়া। লাল টপস ও সবুজ স্কার্ট পরে হাজির হওয়া এই অভিনেত্রীর হাতে শোভা পাচ্ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। সুদূর আমেরিকার স্টেডিয়ামে বসেও নিজের দেশের পতাকাকে আন্তর্জাতিক ফুটবল মঞ্চে তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, এই ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। এই জয়ের মাধ্যমে তারা প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে, আর হেক্সা মিশনের স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]