চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব, প্রস্তুত নিউইয়র্ক

স্পোর্টস ডেস্ক

খেলা

ফাইনালের আগের দিন নিউইয়র্কের আকাশজুড়ে ছিল ঝুম বৃষ্টি। তবে বিকেল গড়াতেই মেঘ কেটে উঁকি দেয় রোদ। নিউজার্সির মেটলাইফ

2026-07-19T15:53:31+06:00
2026-07-20T16:42:13+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব, প্রস্তুত নিউইয়র্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৪:৪২ পিএম
ফাইনালের আগের দিন নিউইয়র্কের আকাশজুড়ে ছিল ঝুম বৃষ্টি। তবে বিকেল গড়াতেই মেঘ কেটে উঁকি দেয় রোদ। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের মূল প্রাঙ্গণ থেকে মিডিয়া সেন্টার খানিকটা দূরে হলেও ভেতরে চলতে থাকা সমাপনী অনুষ্ঠানের মহড়ার আওয়াজ আসছিল স্পষ্ট। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সংবাদ সম্মেলন শেষে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সামান্য সময়ের জন্য মূল মাঠে প্রবেশ করতেই টের পাওয়া গেল ফাইনালের আবহ।

আমেরিকার স্থানীয় সময় আজ রোববার বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) বিশ্বমুকুটের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপার এই দ্বৈরথের আগে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এমনকি ম্যাচের বিরতিতেও থাকছে বিশেষ ‘হাফটাইম শো’, যার জন্য প্রথমার্ধ শেষের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ১৭ মিনিট করা হয়েছে।

বিশ্বকাপের এই মহোৎসব ঘিরে এখন চাঁদের হাট নিউইয়র্কে। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হচ্ছেন এই মহারণ দেখতে। ট্রফি প্রদান অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার কথা রয়েছে। হাইপ্রোফাইল অতিথিদের আগমনকে কেন্দ্র করে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। অন্যদিকে ফাইনালের জন্য মাঠকে নিখুঁত করতে শেষ মুহূর্তের পরিচর্যায় ঘাম ঝরাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। পুরো স্টেডিয়ামজুড়ে এখন ফাইনালের বিশেষ ব্র্যান্ডিং ও লোগোর ঝলকানি।

আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি আবেগের সমার্থক। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অধিনায়ক লিওনেল মেসির এটাই সম্ভবত বিশ্বকাপের শেষ ম্যাচ। ফুটবল বিধাতাকে রাজকীয় এক বিদায় উপহার দিতে মুখিয়ে আছেন তাঁর সতীর্থরা। তবে আলবিসেলেস্তেদের জন্য কাজটা মোটেও সহজ হবে না। প্রতিপক্ষ স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করেছে। স্প্যানিশদের এমন ইস্পাতকঠিন রক্ষণভাগ ভাঙা আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষা। বিপরীতে আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা বেশ স্পষ্ট; নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই গোল হজম করতে হয়েছে তাদের।

মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগআউটেও থাকছে এক ভিন্ন মাত্রা। ফাইনালে আজ দেখা যাবে গুরু-শিষ্যের মস্তিস্কের লড়াই। স্পেনের ডিরেক্ট ও গতিময় ফুটবলের কারিগর লুইস দে লা ফুয়েন্তের অধীনেই একসময় কোচিং লাইসেন্সের দীক্ষা নিয়েছিলেন আর্জেন্টিনার ডিরেক্টর লিওনেল স্ক্যালোনি। ইতালিকে হারিয়ে দীর্ঘ সময় অপরাজিত থাকার রেকর্ড ভাঙা ফুয়েন্তের সামনে এবার বিশ্বজয়ের হাতছানি, আর শিষ্য স্ক্যালোনির সামনে সুযোগ টানা দ্বিতীয়বার সোনালী ট্রফি উঁচিয়ে ধরার।

এবারের আসরজুড়ে রেফারিং ও ভিএআর (VAR) নিয়ে কম বিতর্ক হয়নি। আজ ফুটবল বিশ্বের চোখ মেসি নাকি লামিনে ইয়ামাল—কার মাথায় উঠছে শ্রেষ্ঠত্বের মুকুট। নাকি সব ছাপিয়ে আবার আলোচনায় আসবে রেফারি বা প্রযুক্তির সিদ্ধান্ত? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বকে একটি রোমাঞ্চকর ফাইনাল উপহার দিতে প্রস্তুত নিউজার্সি স্টেডিয়াম। অপেক্ষা এখন শুধু নতুন বিশ্বচ্যাম্পিয়নকে বরণ করে নেওয়ার।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]