অপপ্রচারের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন পিমা এসোসিয়েটসের এমডি

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

পিমা এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

2026-07-27T18:37:21+00:00
2026-07-27T18:37:21+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
অপপ্রচারের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন পিমা এসোসিয়েটসের এমডি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম 
পিমা এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ ধরনের অপপ্রচার বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

দেলোয়ার হোসেন দুলাল বলেন, সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘স্বাস্থ্যে আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেট’ শিরোনামে তার সম্পর্কে প্রকাশিত সংবাদে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন এবং ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, পিমা এসোসিয়েটস লিমিটেড দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে কাজ গ্রহণ করে না; বরং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী চুক্তিবদ্ধ হয়ে জনবল সরবরাহের কাজ বাস্তবায়ন করে।

দেলোয়ার হোসেন দুলালের দাবি, আউটসোর্সিং নীতিমালা এবং পিপিআরের ৫০.৩ ও ৪১.৬ ধারার বিধান অনুসরণ করে পূর্বে কর্মরত কিছু অসাধু ব্যক্তির পরিবর্তে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি গণমাধ্যমকে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচারকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]