দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস উদ্‌যাপন, সরকারি বৈঠকসহ সব ধরনের প্রটোকলভিত্তিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয়

2026-08-03T14:27:28+00:00
2026-08-03T14:27:28+00:00
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম 
ফাইল ছবি
রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস উদ্‌যাপন, সরকারি বৈঠকসহ সব ধরনের প্রটোকলভিত্তিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা ও আসন নিশ্চিত করার জন্য দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) কঠোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ যথাযথভাবে অনুসরণ করে এই মর্যাদা নিশ্চিত করতে বলা হয়েছে।

গত ৩০ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়। যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই চিঠিটি ইতোমধ্যে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, যেকোনো সরকারি অনুষ্ঠান বা প্রাতিষ্ঠানিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র এবং সরকারি যোগাযোগের চিঠিপত্রে নামের ক্রমানুসার নির্ধারণের ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অক্ষরে অক্ষরে মানতে হবে। এর উদ্দেশ্য হলো জেলা পর্যায়ের প্রতিনিধি হিসেবে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের জন্য নির্ধারিত আইনগত সম্মান ও রাষ্ট্রীয় স্থান সুনিশ্চিত করা।

স্থানীয় সরকার বিভাগ আশা করছে, এই আদেশ কার্যকরের মাধ্যমে জেলা পর্যায়ে আয়োজিত রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে প্রটোকল বা মর্যাদা সংক্রান্ত অনিয়ম দূর হবে এবং জেলা পরিষদের শীর্ষ ব্যক্তিরা তাঁদের প্রাপ্য সম্মান ও অবস্থান পাবেন।

নির্দেশনাটির অনুলিপি প্রয়োজনীয় কার্যব্যবস্থা ও অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। 

একই সঙ্গে সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে অবিলম্বে এ আদেশ কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
গণঅভ্যুত্থানের অগ্রগণ্য ভূমিকা তারেক রহমানের
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত 

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে চারঘাটের ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে চারজন কারাগারে
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]