যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকছে বিশ্ব: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড অনেক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের কথা ভাবতে বাধ্য করেছে। এর ফলে বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার পরিবেশ

2026-08-23T14:04:34+06:00
2026-08-23T14:08:14+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকছে বিশ্ব: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ২:০৮ পিএম
যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড অনেক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের কথা ভাবতে বাধ্য করেছে। এর ফলে বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।

রেজায়ি বলেন, ইরানে হামলার মধ্য দিয়ে ট্রাম্পের মূর্খতা প্রকাশ পেয়েছে-বিশ্বে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সদস্যপদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে পারবে না বলে স্পষ্ট হওয়ায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে।

রেজায়ি আরও বলেন, আমেরিকানরা আলোচনা ও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকে নিজেদের স্বাক্ষরও তারা লঙ্ঘন করেছে। এ কারণে ইরানের সামরিক ও কূটনৈতিক কৌশল নতুন করে সাজানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যে সব দেশ যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নেবে তেহরান তাদের ‘শত্রু’ হিসেবে বিবেচনা করবে ইরান। এক্ষেত্রে হরমুজ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকার ছাড়াও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনের জন্য ব্যবহৃত অন্যান্য রুটেও হামলা চালাতে প্রস্তুত ইরান।

ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, আলোচনা এবং ইসলামি প্রজাতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে আমাদের কূটনৈতিক পদ্ধতিতে সংস্কার আনতে হবে।

এর আগে, গত বুধবার ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার জন্য নতুন অভিযানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে ব্যাবসা করে বা কোনো ধরনের সহযোগিতা করে এমন দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন ট্রাম্প।

এদিকে, ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার সংযুক্ত আরব আমিরাত (UAE) ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত করছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]