ইরানি হ্যাকারদের হামলায় যুক্তরাজ্যে ৪ দিন বন্ধ ছিল বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সম্প্রতি নজিরবিহীন এক সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের এই আক্রমণে টানা চারদিন বন্ধ ছিল

2026-08-23T17:56:00+06:00
2026-08-23T17:56:00+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
রাষ্ট্রীয় কোনো বিদ্যুৎ কেন্দ্র অচল হওয়ার এটিই প্রথম ঘটনা
ইরানি হ্যাকারদের হামলায় যুক্তরাজ্যে ৪ দিন বন্ধ ছিল বিদ্যুৎকেন্দ্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম 
সম্প্রতি নজিরবিহীন এক সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের এই আক্রমণে টানা চারদিন বন্ধ ছিল দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র। যুক্তরাজ্যে এ ধরনের গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা বিকল করতে বিদেশি হ্যাকারদের সফল হওয়ার এটিই প্রথম ঘটনা।

শনিবার (২২ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদপত্র টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের পানি অবকাঠামোতে যে ধারাবাহিক সাইবার হামলা চলেছিল, যুক্তরাজ্যের এই ঘটনার সময় তার সঙ্গে মিলে যায়। ওই ঘটনাগুলো পরবর্তীতে হোয়াইট হাউসেও উদ্বেগ তৈরি করে।

নিরাপত্তাজনিত কারণে ব্রিটিশ কর্মকর্তারা আক্রান্ত বিদ্যুৎকেন্দ্রটির নাম প্রকাশ করতে রাজি হননি। তবে স্থাপনাটি চার দিন অচল ছিল এবং সেটি পুনরায় চালু করতে কর্মীদের চরম বেগ পেতে হয়। অচল হয়ে পড়া কেন্দ্রটি তুলনামূলক ছোট হওয়ায় যুক্তরাজ্যের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বা উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

ঘটনার পর ব্রিটিশ সরকার দেশের বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের বিষয়টি অবহিত করেছে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক পরামর্শ ও নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারকেও (এনসিএসসি) জানানো হয়। গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউয়ের আওতাধীন এই শাখাটি বিদেশি হুমকি থেকে জাতীয় অবকাঠামো রক্ষায় কাজ করে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার হ্যাকারদের ঝুঁকি নিয়ে বারবার সতর্ক করে আসছে ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। 

এর আগে বড় ধরনের সাইবার হামলায় যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা সংস্থা এনএইচএস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের ভোটার তথ্য এমনকি জাগুয়ার ল্যান্ড রোভারের উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও কোনো বিদ্যুৎকেন্দ্র অচল হওয়ার নজির এবারই প্রথম।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]