গাজায় দাফনের জায়গার তীব্র সংকট

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে মরদেহ দাফনের তীব্র সংকট। একের পর এক

2026-08-23T18:13:54+06:00
2026-08-23T18:13:54+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ধ্বংস হয়েছে ৪০টির বেশি কবরস্থান
গাজায় দাফনের জায়গার তীব্র সংকট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:১৩ পিএম 
ছবি: আল জাজিরা
ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে মরদেহ দাফনের তীব্র সংকট। একের পর এক কবরস্থান ধ্বংস হওয়ায় বাধ্য হয়ে নিহতদের দাফন করা হচ্ছে বাগান, তাঁবু, স্কুল, হাসপাতাল ও বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজার জেইতুন এলাকার ৪০ বছর বয়সী মোহাম্মদ আল-সাওহি গত ১০ জুন গুলিতে নিহত হন। তার ছেলে ওমর বাবাকে দাফন করতে গিয়ে দেখেন জেইতুন কবরস্থানে নতুন কোনো জায়গা অবশিষ্ট নেই। বাধ্য হয়ে শেষ পর্যন্ত দাদার কবরেই বাবাকে দাফন করতে হয় পরিবারটিকে।

যুদ্ধের তীব্রতায় অনেক কবরের পরিচয় সংরক্ষণ করাও অসম্ভব হয়ে পড়েছে। পাথর কিংবা কাগজে নাম লিখে কবর চিহ্নিত করতে হচ্ছে। নির্মাণসামগ্রীর তীব্র সংকটের কারণে ধ্বংসস্তূপের ইট-পাথর, কাদা ও ঢেউটিন দিয়ে অস্থায়ী কবরের চিহ্ন তৈরি করা হচ্ছে।

গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর উপত্যকার ৬০টি কবরস্থানের মধ্যে ৪০টিরও বেশি ধ্বংস হয়ে গেছে। অবশিষ্ট কবরস্থানগুলো আগেই পূর্ণ হয়ে যাওয়ায় এখন দাফনের জন্য জায়গা খুঁজে পাওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গাজা কর্তৃপক্ষের তথ্যমতে, যুদ্ধ চলাকালে হাসপাতাল প্রাঙ্গণে তৈরি সাতটি গণকবর থেকেই উদ্ধার করা হয়েছে ৫২৯টি মরদেহ। 

খান ইউনিস কবরস্থানের কবরখোদক তাফেশ আবু হাতাব জানান, যুদ্ধের আগে যেখানে প্রায় ৬০টি কবর ছিল, সেখানে এখন কবরের সংখ্যা প্রায় ৬ হাজার। যুদ্ধের সময় তাকে এক দিনেই প্রায় ৩৫টি পর্যন্ত কবর প্রস্তুত করতে হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অস্থায়ী স্থানে দাফন করা স্বজনদের লাশ তুলে স্থায়ী কবরস্থানে নেওয়ার চেষ্টা করছেন অনেকেই।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]