যৌন হেনস্তার অভিযোগ সকালে, সন্ধ্যায় মিললো অভিযুক্তের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সকালে এক স্কুল শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে এক তরুনের বিরুদ্ধে। ঠিক তার কয়েক ঘন্টা পর একই গ্রামের

2026-08-23T14:22:02+06:00
2026-08-23T14:22:02+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
যৌন হেনস্তার অভিযোগ সকালে, সন্ধ্যায় মিললো অভিযুক্তের মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:২২ পিএম 
সকালে এক স্কুল শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে এক তরুনের বিরুদ্ধে। ঠিক তার কয়েক ঘন্টা পর একই গ্রামের  ফলের বাগান থেকে সেই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। 

পুলিশের সূত্রমতে, ঘটনার দিন সকালে অভিযুক্তের বাড়িতে যান হেনস্তার শিকার ছাত্রীর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ ছিল, ওই তরুণ ওই ছাত্রীকে আক্রমণ করেছেন এবং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। এ বিষয়ে ভারতের ইমার্জেন্সি সাপোর্ট সিস্টেমে (112) ডায়াল করে অভিযোগও জানান তারা।

পরবর্তীতে গ্রামের একটি ফলবাগানের গাছে ওই তরুণের ঝুলন্ত মরদেহ দেখতে পান বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ, ওই তরুণের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ওই তরুণের বাবা এ ঘটনায় সাত জনকে আসামি করে মামলা করেছেন। তার দাবি-ওই ছাত্রীর পরিবার তাদের বাড়িতে আসে, তার ছেলের ব্যাপারে খোঁজখবর করে এবং পরবর্তীতে তাকে মেরে ফেলে। ছাত্রীর পরিবারের যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠার শাস্তি দাবি করেছেন তিনি।

স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা উমেদ সিং বলেন, শুক্রবার সকালের দিকে ছাত্রীর পরিবার ওই তরুণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন।

তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]