মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জ হাওরে ভোরে হালকা বৃষ্টির মধ্যেই মাছ ধরতে গিয়েছিলেন চাচা-ভাতিজা। কিন্তু বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুজন।শনিবার (১২ সেপ্টেম্বর)

2026-09-12T14:48:28+06:00
2026-09-12T14:48:28+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম 
প্রতীকী ছবি
কিশোরগঞ্জ হাওরে ভোরে হালকা বৃষ্টির মধ্যেই মাছ ধরতে গিয়েছিলেন চাচা-ভাতিজা। কিন্তু বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, ভোরে জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান শাহ আলম ও মোকাররম। কিছুক্ষণ পর হালকা বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। এ সময় বজ্রাঘাতে হাওরের পানিতে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সকাল গড়িয়ে গেলেও দুজন বাড়িতে না ফেরায় স্বজনদের মধ্যে দেখা দেয় উদ্বেগ। পরে সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা হাওরে তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে দুজনের মরদেহ দেখতে পান স্বজনরা।

নিহত মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে বিয়ে করেছিলেন তিনি। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।

দেশবার্তা/এমআর




সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]