মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত হয়েছে।রোববার

2026-11-01T14:12:06+06:00
2026-11-01T14:12:06+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:১২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের যুব সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবক-যুবতীদের পাশাপাশি স্থানীয় সরকার ও জলবায়ু পরিবর্তন প্রকল্পের (LoGIC Project) আওতাভুক্ত বারইখালী, নিশানবাড়িয়া, জিউধরা ও মোরেলগঞ্জ সদর ইউনিয়নের নিবন্ধিত যুব সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানে যুবসমাজের সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিবেশদূষণ প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব ঋণের চেক বিতরণ। এদিন উপজেলার বিভিন্ন এলাকার ছয়জন যুব উদ্যোক্তার মধ্যে মোট ৮ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। ঋণপ্রাপ্তরা হলেন বহরবুনিয়ার জিলান রহমান, খাউলিয়ার মিজান মোল্লা, পুটিখালীর আব্দুল হাই, শৌলখালীর শুভময় আরিন্দা, বারইখালীর সাইফুল ইসলাম ও সোমাদ্দারখালীর তামিম হাওলাদার।

জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর সপ্তাহব্যাপী কর্মপরিকল্পনাও গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ ফর দ্য সুন্দরবনের প্রতিনিধি ইসরাত জাহান নাদিয়া।

আলোচনা সভায় যুবসমাজকে প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দক্ষ, কর্মক্ষম ও দায়িত্বশীল যুবসমাজের বিকল্প নেই।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শ্রীপুরে জাতীয় যুব দিবসে ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ
মহাদেবপুরে মৃত সন্তানের নামে শিক্ষা ভাতা উত্তোলনের অভিযোগ
লটারির মাধ্যমে গণপূর্তে বদলি প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টা চলছে: মন্ত্রী
কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জে স্বাভাবিক জীবনে ফিরছেন ৬৫ চরমপন্থি সদস্য

সর্বাধিক পঠিত 

উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement