মাধবদীকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

রাজধানী ঢাকার খুব কাছের একটি সুন্দর ও আধুনিক শহর হিসেবে মাধবদীকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নরসিংদী-১ (সদর)

2026-11-01T15:33:10+06:00
2026-11-01T15:33:10+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাধবদীকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে: খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৩৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার খুব কাছের একটি সুন্দর ও আধুনিক শহর হিসেবে মাধবদীকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ‘আপনারা জনগণই বাংলাদেশের মালিক। আপনারা এই সরকারকে আগামী পাঁচ বছর কাজ করার সুযোগ দেন। আমি আশা করি, আগামী পাঁচ বছর পর আপনাদের আর কোনো অভিযোগ থাকবে না।’

উন্নয়নকাজে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না বলে ঠিকাদারদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, ‘রডের পরিবর্তে বাঁশ আর সিমেন্টের পরিবর্তে বালু ব্যবহার করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের উন্নয়নের অর্থ আত্মসাতের সুযোগ কাউকে দেওয়া হবে না।’

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নরসিংদীর মাধবদী বাজারের চাউলপট্টিতে মাধবদী পৌরসভায় রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় ৪৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, মাধবদী পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে বড় পরিসরের কয়েকটি উন্নয়ন প্রকল্প এসেছিল। কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের কারণে গোপালগঞ্জের এক ঠিকাদার প্রকল্পগুলো বাতিল করে দেন বলে অভিযোগ করেন তিনি।

প্রকল্পগুলো পুনরায় এসেছে জানিয়ে তিনি বলেন, এবার সঠিক ও স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ বাস্তবায়ন করতে হবে। প্রতিটি কাজ নির্ধারিত মান ও নিয়ম মেনে সম্পন্ন করতে হবে। কোনো ঠিকাদার দুর্নীতি বা অনিয়মে জড়ালে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ, জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদকসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বক্তারা মাধবদী পৌর এলাকার উন্নয়নকাজের মান বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মাধবদী পৌরশহরের বেহাল সড়কগুলোতে আরসিসি ঢালাই ও আরসিসি ড্রেন নির্মাণের পাশাপাশি সড়কবাতি স্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন পৌরবাসী।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

হ্যালোইন লুকে অপু বিশ্বাস
যে কারণে ১৫ মিনিটের মধ্যে প্রেমিককে বিয়ে করেন হিনা
এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শ্রীপুরে কলেজছাত্রের আত্মহত্যা
ইরানের শর্ত মানলে দুইদিনের মধ্যেই খুলবে হরমুজ
‘ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবো’

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement