নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি মারা গেছেন

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন। রোববার (১ নভেম্বর) ভোর

2026-11-01T15:30:52+06:00
2026-11-01T15:30:52+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি মারা গেছেন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন। রোববার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি পৌরসভার পিরোজপুর এলাকায়।

রোববার দুপুরের দিকে শহরের পিরোজপুর এলাকায় তাঁর শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে পার্থ সরকার এবং তিন ভাই সঞ্জিৎ সরকার, প্রতীক সরকার (বিশ্বে) ও দিলীপ সরকার।

জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্য। শোকবার্তায় তাঁরা তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা তাঁর অকালমৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার বিশ্বজিৎ সরকার মনির আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথাও জানান তাঁরা।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

হ্যালোইন লুকে অপু বিশ্বাস
যে কারণে ১৫ মিনিটের মধ্যে প্রেমিককে বিয়ে করেন হিনা
এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শ্রীপুরে কলেজছাত্রের আত্মহত্যা
ইরানের শর্ত মানলে দুইদিনের মধ্যেই খুলবে হরমুজ
‘ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবো’

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement