পিরোজপুরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল আত্মকর্মী ও সংগঠকদের সম্মাননা

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি

2026-11-01T14:15:13+06:00
2026-11-01T14:15:13+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল আত্মকর্মী ও সংগঠকদের সম্মাননা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:১৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে তিনজন সফল আত্মকর্মী ও তিনজন সফল সংগঠককে ক্রেস্ট এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণপ্রাপ্ত ছয়জনকে সনদপত্র দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম এবং জেলা যুবদলের সদস্যসচিব মো. এমদাদুল হক মাসুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী ও সংগঠকদের হাতে ক্রেস্ট এবং নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন অতিথিরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শ্রীপুরে জাতীয় যুব দিবসে ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ
মহাদেবপুরে মৃত সন্তানের নামে শিক্ষা ভাতা উত্তোলনের অভিযোগ
লটারির মাধ্যমে গণপূর্তে বদলি প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টা চলছে: মন্ত্রী
কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জে স্বাভাবিক জীবনে ফিরছেন ৬৫ চরমপন্থি সদস্য

সর্বাধিক পঠিত 

উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement