যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। রপ্তানি

2026-11-16T17:19:27+06:00
2026-11-16T17:19:27+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
চার মাসে আয় ১৬৪ কোটি ৮ লাখ ডলার
যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য পর্যালোচনা করে এ চিত্র জানিয়েছে বাংলাদেশ ভয়েজ অ্যাপারেল। এই সময়ে দেশটিতে ১৬৪ কোটি ৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ডলার। অর্থাৎ, আলোচ্য সময়ে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।

মাসভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসে রপ্তানি ২ দশমিক ৪৪ শতাংশ কমলেও পরবর্তী তিন মাসে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগস্টে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এই চার মাসে যুক্তরাজ্য থেকে মাসিক গড় রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া মাত্র চার মাসেই গত ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানির (৪৩৯ কোটি ডলার) ৩৭ দশমিক ৪ শতাংশ অর্জিত হয়েছে।

জুলাই-অক্টোবর সময়ে যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য ছিল বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম একক বাজার। তালিকায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন ও জার্মানি।

বাংলাদেশ বর্তমানে যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং যুক্তরাজ্যের ট্রানজিশন পিরিয়ড শেষে বাংলাদেশ 'এনহ্যান্সড প্রেফারেন্সেস'-এর আওতায় যাবে। সেখানে আমদানি করা কাপড় দিয়ে তৈরি পোশাকও 'সিঙ্গেল-স্টেজ ট্রান্সফরমেশনের' আওতায় শুল্কমুক্ত সুবিধা পাবে।

রপ্তানিকারকদের মতে, যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকা প্রতিযোগী দেশগুলো ব্যবধান কমিয়ে আনার আগেই এই সুবিধা বাংলাদেশকে উচ্চমূল্যের এবং ম্যান-মেড ফাইবার পণ্যের দিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় দেবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement