তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি

কক্সবাজার প্রতিনিধি

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা

2025-08-23T19:49:02+00:00
2025-08-24T15:08:27+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি
কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭:৪৯ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৫ ৩:০৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গনহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ ও হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার আর কোন অধিকার নেই।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএ গণতন্ত্র নেই। শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক।

শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা একসাথে বসি। কার কি দাবি শুনি। 

ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্যে পরিনত করেছে উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ আরো বলেন, সারাদেশকে কারাগারে পরিনত করেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।

নির্বাচনী মৌসুম শুরু হয়ে গিয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবে। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে।

চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।



সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]