গাড়িচাপায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

গাড়িচাপায় হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

2025-10-08T10:44:28+06:00
2025-10-08T16:34:42+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গাড়িচাপায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ এএম  আপডেট: ০৮.১০.২০২৫ ৪:৩৪ পিএম
চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে হেফাজতের অবরোধ। ছবি: সংগৃহীত
মঙ্গলবার গাড়িচাপায় হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে বন্ধ হয়ে পড়েছে যানচলাচল।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাউজান গহিরা এলাকায় গাড়িচাপায় সোহেল চৌধুরীর মৃত্যু হয়। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দাবি করছেন, তাকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল থেকে অবরোধের সমর্থনে হাটহাজারী এলাকায় পিকেটিং করে হেফাজতের কর্মীরা। অবরোধের কারণে চট্টগ্রাম- রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। হঠাৎ করে অবরোধ কর্মসূচি পালন করায় লোকজনকে পায়ে হেঁটে গন্তব্য যেতে হচ্ছে।

হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনিরী জানান, মঙ্গলবার বিকেলে রাউজান গহিরা এলাকায় হেফাজত ইসলাম বাংলাদেশ এর নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। মাওলানা সোহেল গত সরকারের সময় গুম ছিলেন। কমিশনে মামলা করার অভিযোগেই গাড়িচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

দেশবার্তা/এসবি



  বিষয়:   হেফাজত  গাড়িচাপা  অবরোধ  খাগড়াছড়ি  পিকেটিং 


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]