২৩ ঘণ্টা পর পুরোপুরি চালু হলো মেট্রোরেল

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায়, সোমবার বেলা ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করা হয়েছে।

2025-10-27T12:23:06+00:00
2025-10-27T16:14:12+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
২৩ ঘণ্টা পর পুরোপুরি চালু হলো মেট্রোরেল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:২৩ পিএম  আপডেট: ২৭.১০.২০২৫ ৪:১৪ পিএম
রাজধানীর ফার্মগেট এলাকায় রোববার মেট্রোরেল লাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজনের প্রাণহানির প্রায় ২৩ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী গণমাধ্যমকে জানান, সোমবার বেলা ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করা হয়েছে।

রোববার দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে গেলে একজন পথচারী নিহত ও দুজন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো রুটেই মেট্রোরেল চলাচল তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়। এরপর বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো চলাচল শুরু হয়। বন্ধ রাখা হয়েছিলো শাহবাগ-আগারগাঁও সেকশনের মেট্রো ট্রেন চলাচল। এর মধ্যে শুরু হয় ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ। প্রায় ২৩ ঘণ্টা পর কাজ শেষ হলে পুরো রুটে মেট্রোরেল চালানো শুরু করে ডিএমটিসিএল।

এদিকে, পথচারীর মৃত্যুর ঘটনায় রোববার সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। 

দেশবার্তা/এসবি



  বিষয়:   মেট্রোরেল  ফার্মগেইট  বিয়ারিং প্যাড. ডিএমটিসিএল 


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]