মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আজাদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে মেট্রোরেল থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডে নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন

2025-10-29T14:08:22+00:00
2025-10-30T18:28:31+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আজাদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ২:০৮ পিএম  আপডেট: ৩০.১০.২০২৫ ৬:২৮ পিএম
রাজধানীতে মেট্রোরেল থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডে নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

রিট আবেদনে বলা হয়, রাজধানীর মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান ও নিরাপত্তা যাচাই করা জরুরি, কারণ এগুলোর ত্রুটির কারণে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। আদালত রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন এবং বিশেষজ্ঞ কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত রোববার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচ দিয়ে হাঁটার সময় ওপর থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে গুরুতর আহত হন পথচারী আবুল কালাম আজাদ। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্র: ইত্তেফাক

দেশবার্তা/আরএইচ



সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]