রাঙ্গামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক নাজমা আশরাফী

রাঙ্গামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটির ইতিহাসে প্রথম নারী নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নাজমা আশরাফী।মঙ্গলবার (১৮

2025-11-18T13:32:08+06:00
2025-11-19T16:13:14+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাঙ্গামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক নাজমা আশরাফী
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:৩২ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৪:১৩ পিএম
রাঙামাটির ইতিহাসে প্রথম নারী নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নাজমা আশরাফী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি নতুন ডিসি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন জেলা প্রশাসক প্রশাসনের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন এবং জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলাপ করেন।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমা আশরাফীকে এই নিয়োগ প্রদান করা হয়। 

এর আগে তিনি উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]