ওসমান হাদি হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতে ছাত্রদলের স্মারকলিপি

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

ওসমান হাদি হত্যাকাণ্ডের ষড়যন্ত্র প্রতিরোধে ব্যর্থতা ও হত্যাকারীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ

2025-12-19T20:00:15+06:00
2025-12-19T20:00:15+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
ওসমান হাদি হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতে ছাত্রদলের স্মারকলিপি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৮:০০ পিএম 
ওসমান হাদি হত্যাকাণ্ডের ষড়যন্ত্র প্রতিরোধে ব্যর্থতা ও হত্যাকারীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ওসমান হাদি ছিলেন একজন আপসহীন তরুণ নেতা ও ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের অগ্রপথিক। ফ্যাসিস্টদের পরিকল্পনায় তিনি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের পূর্বপ্রস্তুতি ও ষড়যন্ত্র প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব, যোগ্যতার ঘাটতি এবং আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকারী ও নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল।

স্মারকলিপিতে আরও বলা হয়, এই হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তির জীবনহানি নয়; এটি ফ্যাসিবাদবিরোধী কণ্ঠরোধের এক ভয়ংকর দৃষ্টান্ত। যা গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, যুব ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা আজ চরম অনিশ্চয়তার মুখে।

এ প্রেক্ষাপটে ছাত্রদল চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে- হাদির হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত হত্যাকারী, পরিকল্পনাকারী ও মদদদাতাসহ সকলকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা; হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা; ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ; এবং ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও সক্ষমতা বৃদ্ধি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দ্রুত এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা হবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে ছাত্রদল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস
গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]