ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সে

2025-12-20T16:42:13+06:00
2025-12-20T16:42:13+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম 
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সে সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, আল্লাহ শরিফ ওসমান হাদি ভাইকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্ভভৌমত্বের জন্য। বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মত করে পরিচালনা করতে পারি। আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি। এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমন থাকে এবং ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সে সাংস্কৃতিক লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি। সে দোয়াই আমরা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি।

তিনি বলেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ শরিফ ওসমান হাদি ভাই যারা জুলাইতে শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, সে বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি। সেই প্রত্যাশা নিয়ে, দোয়া কামনা করে এবং গোটা বাংলাদেশকে জুলাইয়ার পক্ষে দলমত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতাবদ্ধ থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি, সেই দোয়াই আমরা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে করবো।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস
গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]