গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন

2026-06-06T14:47:46+00:00
2026-06-06T14:47:46+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:৪৭ পিএম 
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে গাইবান্ধা জেলা প্রশাসন।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। সবাই নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটু।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]