গ্র্যামির প্রস্তাবিত নতুন বিভাগ প্রত্যাখ্যান করলো বিটিএস

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ গ্র্যামি অ্যাওয়ার্ডসকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। আসরটির ৬৯তম সংস্করণ থেকে নিজেদের নাম

2026-08-07T18:54:08+06:00
2026-08-07T18:54:08+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
অসমতার অভিযোগ
গ্র্যামির প্রস্তাবিত নতুন বিভাগ প্রত্যাখ্যান করলো বিটিএস
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ গ্র্যামি অ্যাওয়ার্ডসকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। আসরটির ৬৯তম সংস্করণ থেকে নিজেদের নাম পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ান প্রখ্যাত সংগীত ব্যান্ড বিটিএস। আয়োজক প্রতিষ্ঠান রেকর্ডিং একাডেমি সদ্য ঘোষিত ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে নতুন একটি বিভাগ যুক্ত করার পরই মূলত এ সিদ্ধান্ত নিল দলটি। 

বিটিএসের দাবি, এমন আলাদা ক্যাটাগরি আদতে এশীয় শিল্পীদের বৈশ্বিক মূলধারার প্রতিযোগিতা থেকে দূরে ঠেলে দেওয়ার পথ তৈরি করবে।

বিটিএসের এই চরম সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন রেকর্ডিং একাডেমির সিইও হার্ভে ম্যাসন জুনিয়র। এক বিজ্ঞপ্তিতে ব্যান্ডটির অবস্থানকে সম্মান জানিয়ে তিনি উল্লেখ করেন, কাউকেই আলাদা করা তাঁদের উদ্দেশ্য নয়। বরং এশীয় পপসংগীতের অনন্য বৈচিত্র্য, অভাবনীয় সাফল্য ও সৃজনশীলতাকে বৈশ্বিক স্বীকৃতি দিতেই নতুন এই বিভাগের সূচনা।

ম্যাসন জুনিয়র আরও নিশ্চিত করেন যে, ঘরানাভিত্তিক (জেনার) বিভাগে অংশগ্রহণের কারণে কোনো শিল্পীই ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ বা ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এর মতো প্রধান ক্যাটাগরিগুলোর প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন না। দুটি ভিন্ন ধরনের বিভাগেই একসঙ্গে লড়ার সমান সুযোগ বহাল থাকছে।

তবে আয়োজকদের এই ব্যাখ্যা মেনে নিতে নারাজ বিটিএসের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কোটি ভক্ত (আর্মি)। তাঁদের অভিযোগ, নতুন ক্যাটাগরির অজুহাতে এশীয় তারকাদের মূল প্রতিযোগিতা থেকে মূলধারার বাইরে রাখার পাঁয়তারা চলছে। এর মধ্যেই বিটিএসের সাড়াজাগানো ‘ডিনামাইট’ ও ‘বাটার’ গানের বেশ কিছু গ্র্যামি পারফরম্যান্স ভিডিও একাডেমি তাদের অফিশিয়াল সাইট থেকে সরিয়ে নেওয়ায় এই ক্ষোভ আরও বেগবান হয়েছে।

সংগীত বিশ্লেষক ও অনুরাগীদের মতে, অতীত থেকেই বিটিএসের জনপ্রিয়তা ও বৈশ্বিক দর্শকসংখ্যাকে পুঁজি করে গ্র্যামি তাদের টিআরপি বাড়িয়েছে, কিন্তু প্রাপ্য সম্মান দেয়নি। বিশ্বসংগীতে এশীয় শিল্পীদের চলমান একচ্ছত্র আধিপত্যের যুগে বিটিএসের এই শক্ত অবস্থান আন্তর্জাতিক পুরস্কার বিতরণী সংস্থাগুলোর ন্যায্যতা ও সমান অধিকারের প্রশ্নটিকে নতুন করে বড় আলোচনার টেবিলে নিয়ে এল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]