৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর উত্তেজিত স্বজন ও এলাকাবাসী অভিযুক্তকে

2026-09-25T19:07:55+06:00
2026-09-25T19:31:40+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৭:৩১ পিএম
⏲
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর উত্তেজিত স্বজন ও এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির স্বজনরা জানান, দুপুরে জুমার নামাজ চলাকালীন শিশুটিকে ডেকে নেন পাশের বাড়ির এক কিশোর। পরে শিশুটিকে বাসায় না পেয়ে তার মা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে ওই কিশোরের বাড়ির সামনে শিশুটির জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ঘরে প্রবেশ করে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান তিনি। পরে শিশুটির মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়।

পরে এলাকাবাসী ওই কিশোরকে ধরে আটক রাখেন। খবর পেয়ে আশুগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। 

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘আটকের পর অভিযুক্ত কিশোর পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে। আশা করছি আদালতেও সে দায় স্বীকার করে জবানবন্দি দেবে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।’

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মনির হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের হিস্ট্রি দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বলা হয়েছে।

দেশবার্তা/এমআর






সর্বশেষ সংবাদ 

১১৪টি আর্থিক অনিয়মের অভিযোগে দোষী ম্যানচেস্টার সিটি
‘ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত’
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ
হাম উপসর্গে ৩ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]