এসআরবি-১৫-এর অভিযানে পলাতক আসামি আটক

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার

2026-11-01T12:07:36+06:00
2026-11-01T12:07:36+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
এসআরবি-১৫-এর অভিযানে পলাতক আসামি আটক
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম 
⏲
বোন হত্যার মামলার ১ নম্বর আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার।
কক্সবাজারের টেকনাফে আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মিঠাপানিরছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ সূত্র জানায়, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বারেক হাসান মাসুম মার্কেটের সামনে থেকে মো. ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিরছড়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে। তিনি আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ফুলবাড়ীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালন
শ্রীপুরে জাতীয় যুব দিবসে ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ
মহাদেবপুরে মৃত সন্তানের নামে শিক্ষা ভাতা উত্তোলনের অভিযোগ
লটারির মাধ্যমে গণপূর্তে বদলি প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টা চলছে: মন্ত্রী
কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement