মেসি বিহীন আর্জেন্টিনার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক

খেলা

লিওনেল মেসির অবসরের পর প্রথম জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। নিজেদের মাঠে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০

2026-11-18T15:45:09+06:00
2026-11-18T15:45:09+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
মেসি বিহীন আর্জেন্টিনার প্রথম জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম 
⏲
লিওনেল মেসির অবসরের পর প্রথম জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। নিজেদের মাঠে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনার কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা। আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও নিকো পাজকে নিয়ে সাজানো দলটি প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি আর্কের কাছ থেকে বাঁ পায়ের জোরালো শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পাজ। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেজ। এর তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন পাজ। প্রথমার্ধের শেষ দিকে, ৪৩তম মিনিটে আবারও গোল করেন আলভারেজ। ফলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে পাজের বদলি হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। মাঠে নেমেই গোলের দেখা পান তিনি। বিরতির পর মাত্র তিন মিনিটের মাথায় তাঁর গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০।

এরপরও আক্রমণের ধার কমায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৩৩তম মিনিটে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাচের ৪৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুওনো। ৭-০ ব্যবধানের এই জয়ে ২০২৬ সালের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা।

মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল দলটি। এর আগে গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। তার বিদায়ের পর এই জয়কে তাই ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে দেখছে আর্জেন্টিনা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
সংসদ ভবন হবে সৌরবিদ্যুৎচালিত, বাসাবাড়িতেও ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement