উইকেটরক্ষক হিসেবে লিটনের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

খেলা

মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত কাগিসো রাবাদা। বলটা ঠিকঠাক গ্লাভসে জমিয়ে স্টাম্প ভাঙতে এক মুহূর্তও দেরি করলেন না লিটন দাস।

2026-11-18T17:30:06+06:00
2026-11-18T17:30:06+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
উইকেটরক্ষক হিসেবে লিটনের নতুন রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম 
⏲
মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত কাগিসো রাবাদা। বলটা ঠিকঠাক গ্লাভসে জমিয়ে স্টাম্প ভাঙতে এক মুহূর্তও দেরি করলেন না লিটন দাস। রাবাদার বিদায়ের সঙ্গে সঙ্গে শুধু দক্ষিণ আফ্রিকার ইনিংসে শুধু নবম উইকেটই পড়েনি, টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়েও লেখা হলো নতুন ইতিহাস। এক ইনিংসে ৮টি ডিসমিসাল করে বিশ্বরেকর্ড গড়লেন  লিটন। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে উইকেটের পেছনে টানা দুইদিনে দুটো রেকর্ড গড়লেন লিটন। অবশ্য গ্লাভস হাতে ইদানিং নিয়মিতই নতুন নতুন রেকর্ড ভাঙছেন তিনি। মঙ্গলবার টেস্টের এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন। আর পরের দিন নিজেকে নিয়ে গেলেন আরও নতুন উচ্চতায়, এখন সব মিলিয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৮ ডিসমিসালের বিশ্বরেকর্ডও এই বাংলাদেশি উইকেটরক্ষকের। 

এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ডিসমিসাল ছিল পাঁচ উইকেটরক্ষকের। তারা হলেন- পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের আর ডব্লিউ টেলর, নিউজিল্যান্ডের আই ডি এস স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের আর ডি জ্যাকবস ও জে ডি সিলভার।

১৯৭৯ সালে ওয়াসিম বারি প্রথম সাতটি ক্যাচ নিয়ে এই কীর্তি গড়েন। পরে বিভিন্ন সময়ে সেই তালিকায় যোগ হয়েছে অন্যদের নাম। এবার সবাইকে ছাড়িয়ে গেলেন লিটন।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে লিটনের ছয়টি ক্যাচের শিকার হয়েছেন এইডেন মার্করাম, জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মার। আর ২টি স্টাম্পিং রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার। 

লিটনের এমন কীর্তি অবশ্য হঠাৎ করে আসেনি। টেস্টে উইকেটের পেছনে বাংলাদেশের হয়ে আগেও একাধিক রেকর্ড গড়েছেন তিনি। এর আগে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল পাঁচটি। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে পাঁচটি করে ডিসমিসাল করেছিলেন মুশফিক। এবার সেই সীমা পেরিয়ে আট ডিসমিসালে নতুন বিশ্বরেকর্ড গড়লেন লিটন। পরে তো বিশ্বরেকর্ডই গড়ে ফেললেন। 

এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালে বাংলাদেশিদের মধ্যেও লিটনই সবার উপরে। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে লিটন গড়েছিলেন আরও বড় কীর্তি। ম্যাচের পঞ্চম দিনে ইকরাম আলিখিলের ক্যাচ নেওয়ার মধ্য দিয়ে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন তিনি। এতে বাংলাদেশের সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটের রেকর্ডও ছাড়িয়ে যান লিটন। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাতটি ডিসমিসাল করেছিলেন পাইলট-ছয়টি ক্যাচ ও একটি স্টাম্পিং।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
সংসদ ভবন হবে সৌরবিদ্যুৎচালিত, বাসাবাড়িতেও ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement