মেট্রোরেল চলাচলে ১ ঘণ্টা সময় বৃদ্ধি, শুক্রবার অপরিবর্তিত

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

যাত্রীসেবার মান বৃদ্ধি করতে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে

2025-10-16T16:17:09+00:00
2025-10-16T19:00:48+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মেট্রোরেল চলাচলে ১ ঘণ্টা সময় বৃদ্ধি, শুক্রবার অপরিবর্তিত
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:১৭ পিএম 
যাত্রীসেবার মান বৃদ্ধি করতে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে উত্তরা উত্তর স্টেশন ও মতিঝিল স্টেশন পর্যন্ত উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন ও মতিঝিল মেট্রোরেল স্টেশনের উভয় প্রান্ত থেকে ১ ঘণ্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে প্রথম মেট্রো ট্রেন সকাল সাড়ে ৬টায় ছাড়বে এবং সর্বশেষ মেট্রো ট্রেন রাত সাড়ে ৯টায় ছেড়ে যাবে।

এছাড়া মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন অভিমুখে প্রথম মেট্রো ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ মেট্রো ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে। আর সপ্তাহের শুক্রবার মেট্রোরেল চলাচলের সময়সূচি পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে।


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]