মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের

2025-10-26T15:28:05+00:00
2025-10-26T20:18:57+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:২৮ পিএম  আপডেট: ২৬.১০.২০২৫ ৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সংলগ্ন ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, ফার্মগেটের ৪৩৩ নম্বর পিলারের ওপর থেকে বেয়ারিং প্যাডটি পড়ে আবুল কালামের মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

ওসি মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ারিং প্যাডটি নিচে পড়ে পথচারীর মৃত্যু ছাড়াও পাশের ফুটপাতে থাকা একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় মেট্রো লাইনের বেয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছিল। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল, যা নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছিল।

মেট্রোরেল সংশ্লিষ্টদের মতে, বিয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার উপাদান, যা উড়াল পথের পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে স্থাপন করা হয়। এর ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো উড়াল পথের স্থিতি ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]