মেট্রোরেল লাইন থেকে অবিস্ফোরিত দুই ককটেল উদ্ধার

দেশবার্তা আরএইচ

সারাদেশ

রাজধানীর কাজিপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের ট্র্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ মোড়ানো দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে

2025-11-21T16:36:40+00:00
2025-11-21T16:36:40+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মেট্রোরেল লাইন থেকে অবিস্ফোরিত দুই ককটেল উদ্ধার
দেশবার্তা আরএইচ
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম 
রাজধানীর কাজিপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের ট্র্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ মোড়ানো দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। পরে খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে মেট্রোরেল লাইনে ককটেল পড়ে থাকার খবর পায় এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।  

ইন্সপেক্টর সোহেল চৌধুরী বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পাই। লাইনে মেইনটেনেন্সের কাজ যারা করে, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পায়। ‌মেট্রোরেলের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে কাফরুল থানায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যে জায়গায় ককটেল দু’টি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কারণ লাইন তো অনেক ওপরে। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অবিস্ফোরিত ককটেলও উদ্ধার হচ্ছে নিয়মিত। সর্বশেষ এক বিস্ফোরণে ডিএমপির পল্লবী থানার একজন এএসআই আহত হয়েছেন। এসব ঘটনায় জড়িত সন্দেহে বহু ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। 


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]