বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে,

2026-01-23T16:08:34+00:00
2026-01-23T16:08:34+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:০৮ পিএম 
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে, তারা ভারতে পালিয়েছে। দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর-মানিকপুরে গণসংযোগে এ কথা বলেন তিনি।

অগণতান্ত্রিক শক্তির উত্থানে সবার একই পরিণতি হবে— এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। বিএনপি শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। 

তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, দেশের কোনো মানুষকে যেন দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে না হয়। তার জন্য একটি অর্থনৈতিক পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। নারীর ক্ষমতায়ন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের দেওয়া হবে কৃষি কার্ড। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণ সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পাবে।

এ সময় বিএনপির এ নেতা জানান, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে।

ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে অন্যদের মাঝে বক্তব্য দেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]