মহাদেবপুরে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এক সমাজসেবক

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে পরিচ্ছন্ন ও আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এক

2026-08-12T20:03:14+06:00
2026-08-12T20:03:14+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মহাদেবপুরে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এক সমাজসেবক
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:০৩ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে পরিচ্ছন্ন ও আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এক সমাজসেবক। প্রতিদিন উপজেলা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ওই সমাজসেবকের নাম আলহাজ মোহাম্মদ আক্কাস আলী। তিনি উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা সদরসহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করে আসছেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার সময় আলহাজ মোহাম্মদ আক্কাস আলী বলেন, “রাজনীতি আমার পেশা নয়, জনগণের সেবা করাই আমার কাজ। আমি জাতি, ধর্ম, বর্ণ বা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—কোনো ভেদাভেদ করি না। সবাইকে মানুষ হিসেবে দেখি। সাধ্যমতো মানুষের সেবা করার পাশাপাশি সুখে-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন, “ইসলামের বিধানে পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল আমাকে এসব কাজে পূর্ণ সহযোগিতা করছেন।”

তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন শ্রমিক নিয়ে উপজেলা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া শহরের ময়লা-আবর্জনা তাঁর নিজস্ব ট্রাক্টরে করে নির্ধারিত স্থানে অপসারণ করা হচ্ছে।

উপস্থিত স্থানীয় ব্যবসায়ী মতিউর রহমান বলেন, আলহাজ মোহাম্মদ আক্কাস আলীর উদ্যোগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ার পর শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, আলহাজ মোহাম্মদ আক্কাস আলী দীর্ঘদিন ধরে মহাদেবপুর সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক সহায়তা দিয়ে আসছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
সংস্কৃতির রঙে সম্প্রীতির বার্তা, টেকনাফে বর্ণিল সাংস্কৃতিক উৎসব
সমকামিতার অভিযোগে ঢাবির ২ শিক্ষার্থীর হলের সিট বাতিল
মহাদেবপুরে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এক সমাজসেবক
মালয়েশিয়াকে ১৫৩ রানে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
ঢাবি ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব: দৌড়ে এগিয়ে কারা?
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]