ভেঙে গেল ইব্রাহিম-পলকের তিন বছরের প্রেম!

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড তারকা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান এবং টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির বহুল

2026-10-31T16:01:04+06:00
2026-10-31T16:01:04+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
ভেঙে গেল ইব্রাহিম-পলকের তিন বছরের প্রেম!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বলিউড তারকা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান এবং টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির বহুল চর্চিত প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে। তিন বছরেরও বেশি সময় ধরে প্রেমের গুঞ্জন থাকলেও কোনো পক্ষই তা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে এবার গুঞ্জনের অবসান ঘটিয়ে তাদের আলাদা হওয়ার খবর সামনে এসেছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইব্রাহিম ও পলক সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। 

সূত্রমতে, বিচ্ছেদের উদ্যোগটি ইব্রাহিমই নিয়েছেন, তবে বিষয়টি নিয়ে কোনো পক্ষই প্রকাশ্যে কোনো আলোচনা বা মন্তব্যে জড়াতে চান না।

সংবাদটির সংশ্লিষ্ট এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তাদের বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও সিদ্ধান্তটি উভয় পক্ষের সম্মতিতেই নেওয়া হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে জনসম্মুখে পাল্টাপাল্টি অভিযোগ করার কোনো ইচ্ছে তাদের নেই। আপাতত দুজনেই নিজেদের ক্যারিয়ার গঠনে মনোযোগ দিতে চান।

তবে ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদের প্রভাব পড়েছে তাদের পেশাগত অঙ্গনেও। একাধিক প্রকল্পে একসঙ্গে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও বিচ্ছেদের জেরে বেশ কিছু কাজ বাতিল করা হয়েছে এবং বাকিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলে সূত্রের দাবি।

উল্লেখ থাকে যে, ২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরা দেখে পলকের মুখ লুকিয়ে ফেলার ঘটনা থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন তৈরি হয়। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও ঘুরতে যাওয়ার ঘটনা সেই গুঞ্জনকে আরও জোরালো করেছিল। যদিও প্রেমের খবর কিংবা সাম্প্রতিক বিচ্ছেদ- কোনো বিষয়েই এতদিন দুই তারকার কেউ মুখ খোলেননি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ পিছিয়ে
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ইতিহাসের সর্বনিম্ন
এবারও দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement