আন্তর্জাতিক নারী দিবসে নারীর প্রতি সহিংসতা বন্ধে সভা অনুষ্ঠিত

বিধান ভৌমিক, নোয়াখালী

সারাদেশ

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে, ন্যায়বিচার নিশ্চিতে, ভুক্তভোগীর সুরক্ষা ও দায় মুক্তির অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে

2026-11-26T14:34:50+06:00
2026-11-26T14:34:50+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আন্তর্জাতিক নারী দিবসে নারীর প্রতি সহিংসতা বন্ধে সভা অনুষ্ঠিত
বিধান ভৌমিক, নোয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম 
⏲
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে, ন্যায়বিচার নিশ্চিতে, ভুক্তভোগীর সুরক্ষা ও দায় মুক্তির অবসানে ঐক্যবদ্ধ হওয়ার  আহবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৬ পালিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের জন সম্মিলনে নারী ও কন্যা শিশু  প্রতি সহিংসতা বন্ধ, দ্রুত ন্যায় বিচার নিশ্চিতকরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং দায় মুক্তির সংস্কৃতি অবসানে দল মত ও শ্রেণী পেশার নির্বিশেষে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। 

২৫ নভেম্বর বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও পক্ষের সূচনা লগ্নে এনআরডিএস বিনোদপুর সম্মিলন কেন্দ্রে অনুষ্ঠিত তৃণমূল জনসম্মিলনে বক্তারা এ আহবান জানান। এনআরডিএস এর জেন্ডার সমতা ও নারী অধিকার ইউনিট, এর আয়োজনে সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার দেড় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত ও নারী জাগরণ মূলক গানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে তৃণমূল নারী প্রতিনিধিরা তাদের দৈনন্দিন জীবনের অধিকার বঞ্চনা ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরেন। দ্বিতীয় সেশনে নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকার কর্মীরা নারীর মানবিক মর্যাদা, রাজনৈতিক অংশগ্রহণ এবং সকল প্রকার প্রতিহিংসা প্রতিরোধে সমাজের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, নারীকে কেবল লিঙ্গভিত্তিক পরিচয়ে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গ মানুষ, নাগরিক ও সিদ্ধান্ত বহনকারী রাজনৈতিক ব্যক্তি হিসেবে মূল্যায়ন করতে হবে। নারীর প্রকৃত স্বাধীনতা ও ক্ষমতায়নের জন্য শিক্ষা,সম্পত্তির অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বীতা নিশ্চিত করা জরুরি। 

তারা আরো উল্লেখ করেন, শুধু সচেতনতা সহিংসতা রুখতে যথেষ্ট নয়, অপরাধীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমে নির্যাতনের খবর সংবেদনশীলতার সাথে প্রকাশ এবং স্থানীয় পর্যায় থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।আলোচনায় অংশ নেন প্রাণ এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, বন্ধনের নির্বাহী পরিচালক মো. আমিনুজ্জামান, এসো গড়ির  উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফারজানা তিথি, এস এইচ বি ও এর পরিচালক ফাহিদা সুলতানা, চিকিৎসক ডা:হ্রূদি এবং গণমাধ্যম কর্মী জামাল হোসেন বিষাদ, আবু নাসের মঞ্জু ও নূরনবী। তৃণমূল নারী নেতৃত্বের মধ্যে বক্তব্য রাখেন তিন্নি, রেশমি, কৃষ্ণা, জান্নাতুল মাওয়া ও আলেয়া বেগম প্রমুখ। এর আগে, মাইজদী টাউন হল চত্বরে ৩৮ টি সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে আয়োজিত সংহতি সমাবেশ এন আর ডি এস এর পক্ষ থেকে অংশ নিয়ে  সংগতি  প্রকাশ করা হয়। 

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement